বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতবিতান.djvu/৭৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

অভিশাপ


পুত্রব্যসনজং দুঃখং যদেতন্মম সাংপ্রতম্
এবং ত্বং পুত্রশোকেন রাজন্ কালং করিষ্যসি॥

দশরথ। ক্ষমা করো মোরে, তাত— আমি যে পাতকী ঘোর
না জেনে হয়েছি দোষী, মার্জনা নাহি কি মোর!
সহে না যাতনা আর— শাস্তি পাইব কোথায়!
তুমি কৃপা না করিলে নাহি যে কোনো উপায়।
আমি দীন হীন অতি— ক্ষম ক্ষম কাতরে,
প্রভু হে, করহ ত্রাণ এ পাপের পাথারে

লীলা। আহা, কেমনে বধিল তোরে!
তুই যে স্নেহের পুতলি, সুকুমার শিশু ওরে।
বড়ো কি বেজেছে বুকে! বাছা যে,
কোলে আয়, কোলে আয় একবার—
ধুলাতে কেন লুটায়ে! রাখিব বুকে ক’রে।

কিয়ৎক্ষণ স্তব্ধভাবে অবস্থান ও অবশেষে
উঠিয়া দাঁড়াইয়া দশরথের প্রতি


শোক তাপ গেল দূরে,
মার্জনা করিমু তোরে॥

পুত্রের প্রতি


যাও রে অনন্ত ধামে মোহ মায়া পাশরি—
দুঃখ আঁধার যেথা কিছুই নাহি।
জরা নাহি, মরণ নাহি, শোক নাহি যে লোকে—
কেবলই আনন্দস্রোত চলিছে প্রবাহি।