এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬৩
সাওয়ন
শ্রাবণ-ঝুলাতেবাদল-রাতে
তোরা আয় গো, কে ঝুলিবি আয়।
প্রেমগীতছন্দেদুলিবি আনন্দে,
ভুলিবি ভয়-ভাবনায়।
গগনহিল্লোলেকালো মেঘ দোলে—
ঝুম ঝুম নূপুর পায়।
শ্যাম-পত্র-কোলেকুসুম দোলে,
রাধা-সনে যেন শ্যামরায়।
ওগো সুখী দুখী,দাঁড়া মুখোমুখি—
দুলিবি জীবনদোলায়।
পিলু
১৯৩