বিষয়বস্তুতে চলুন

পাতা:গীতিগুঞ্জ-অতুলপ্রসাদ সেন.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

৪৮

ওগো নিঠুর দরদী, এ কি খেলছ অনুক্ষণ!
তোমার কাঁটায় ভরা বন তোমার প্রেমে ভরা মন।
মিছে দাও কাঁটার ব্যথা, সহিতে না পার তা;
আমার আঁখি-জল তোমায় করে গো চঞ্চল—
তাই নয় বুঝি বিফল আমার অশ্রুবরিষণ!
ডাকিলে কও না কথা, কী নিঠুর নীরবতা!
আবার ফিরে চাও, বল, 'ওগো শুনে যাও,
তোমার সাথে আছে আমার অনেক কথন।'

মিশ্র আশাবরী

৫৫