এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫০
তব চরণতলে সদা রাখিয়ো মোরে;
দীনবন্ধু করুণাসিন্ধু, শান্তি-সুধা দিয়ে চিত্ত-চকোরে।
কাঁদিছে চিত 'নাথ' 'নাথ' বলি
সংসার-কান্তারে সুপথ ভুলি;
তোমার অভয় শরণ আজি মাগি—
দেখাও পথ আজ তিমিরে।
মন্দ ভালো মম সব তুমি নিয়ো,
দুঃখী-জন-হিত সাধিতে দিয়ো;
হে নারায়ণ, দীন রূপে আসিয়ো,
বাঁধিয়ো সবে মম প্রেমডোরে।
জৌনপুরী
৫৭