বিষয়বস্তুতে চলুন

পাতা:গুচ্ছ - কাঞ্চনমালা বন্দ্যোপাধ্যায়.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

সোণার বালা।

দিয়ে দিয়েছি।” রাজা তাহা শুনিয়া হতাশ হইয়া দীর্ঘনিশ্বাস ত্যাগ করিলেন, আবার জিজ্ঞাসা করিলেন “তোমার হাতে কি এখন কিছুই নেই?” নিরুপমা স্বামীর প্রশ্ন বুঝিতে ন পারিয়া ভাবিল স্বামী তাহার হাতের দুই গাছ সোণার বালা চাহিতেছেন। সে বলিল “তোমার যদি বড় দরকার হয়ত আমার হাতে দু-এক গাছা যা আছে নিয়ে যাও।” রাজা যেন আকাশের চাঁদ হাতে পাইলেন, তিনি বলিলেন “কই দাও?” নিরুপমা বলিল “মার কাছে শুনেছি এয়োস্ত্রীর হাত খালি করতে নাই। তুমি আমার হাতে দুগাছি সূতা বেঁধে দাও, আমি খুলে দিচ্চি।” কোথা হইতে একটু লাল সূতা লইয়া নিরুপমা স্বামীর নিকটে সরিয়া গেল, রাজা তাহার হাত দুইখানি লইয়া তাহাতে সূতা বাঁধিয়া দিলেন, নিরুপমা নীরবে বালা দুই গাছি খুলির স্বামীর হাতে দিল। রাজা বাহিরে চলিয়া গেলেন, নিরুপমা মেঝেয় লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিল।

 সদরে যাইতে যাইতে রাজা বালা গাছি দেখিতে লাগিলেন। তিনি নিরুপমার বহুমূল্য অলঙ্কারের লোভে আসিয়াছিলেন; তাহা না পাইয়া তাঁহার একটু রাগও হইয়াছিল; কিন্তু নিরুপমা যে ভাবে বালা দুই গাছি খুলিয়া দিল তাহা দেখিয়া তিনি স্তম্ভিত হইয়া গিয়াছিলেন। যাইতে যাইতে ভাবিলেন, সামান্য গাছি সোণার বালা, তাহাতে তাঁহার কতক্ষণের খরচ চলিবে? হঠাৎ মস্তিষ্কের কোন নিভৃত কোণ হইতে উচ্চশিক্ষার লুক্কায়িত প্রভাব আসিয়া রাজার হৃদয় আচ্ছন্ন করিল। তিনি ভাবিলেন, আমি জগৎপুরের রাজা, সুশিক্ষিত, মূর্খ নহি। আমি কি করিতেছি? পিতৃকুলের যথাসর্ব্বস্ব উড়াইয়া দিয়া, যে স্ত্রীর

১৫১