এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গুরুদক্ষিণা
ভালবাসিতে শিখি। এই জন্যই শিক্ষার সময়ে নিজের কাজ নিজে করিতে শেখা উচিত। তোমরা নিজ নিজ কাজ কর বলিয়াই কাজগুলিকে ঘৃণিত মনে কর না। ইহার ফল হইবে এই যে যখন বড় হইয়া দেখিবে তোমার চাকর তোমার কাপড় চোপড় পরিষ্কার করিতেছে, তোমার তাঁতী গামছা বুনিয়া দিতেছে— তখন উহারা তোমারি কাজে তোমার সহায়তা করিতেছে এই মনে করিয়া উহাদিগকে সম্মান করিবে এবং ভালবাসিবে—যাহারা মূর্খ অলস বড়মানুষী চালে শিক্ষিত হইয়াছে—সেই অপদার্থগুলির মত উহাদিগকে ঘৃণা করিবে না।
তৃতীয় পরিচ্ছেদ
উতঙ্ক গুরুপত্নীর কাছে গিয়া উপস্থিত হইলেন। গুরুপত্নী তখন কুটীরের কাছে একটি অশোক গাছের ছায়ায় বসিয়া কুশ বুনিয়া আসন তৈয়ার করিতেছিলেন
১৪