বিষয়বস্তুতে চলুন

পাতা:গুরুদক্ষিণা - সতীশচন্দ্র রায় (১৯২২).pdf/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গুরুদক্ষিণা

 ঋষিপত্নী বলিতে লাগিলেন “আচ্ছা, যাও বৎস, আশীর্ব্বাদ করি। একে একে কত পুত্র এইরূপে আমাকে স্নেহে বাঁধিয়া অবশেষে বন্ধন ছিঁড়িয়া চলিয়া গিয়াছে—কিন্তু সেজন্য আমি দুঃখ করি না—তাহারা আশ্রমমধ্যে শ্রেষ্ঠ গৃহাশ্রমে গিয়া পৃথিবীর মঙ্গল কার্য্য করিতেছে! এই বনের মধ্যে চিরজীবন কাহাকে ধরিয়া রাখিব? কিন্তু, বৎস, আমার হৃদয়ের স্নেহ এবং আশীর্ব্বাদ চিরদিন তোমাদিগকে ঘিরিয়া থাকিবে।

 কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া আবার বলিলেন “সৌম্য, তোমাকে কি দক্ষিণা আনিতে বলিব? আমাদের কিসেরি বা অভাব? কিন্তু নিয়ম পালন না করিলেও ত নয়!” আবার কিছুকাল চুপ করিয়া কি যেন স্মরণ করিয়া ঈষৎ হাসিয়া বলিলেন “তেজস্বিন্, একটি কথা মনে পড়িল। রাজা পৌষ্যের শুভশুক্লা নামে রাণী জগতে বিখ্যাত হইয়াছেন। সেই সতীকে দেবতারা অবধি বন্দনা করিয়া যায়। তপোবনের ঋষিগণ তাঁহার নাম গান করিয়া থাকেন। সেই সতীর উদার হৃদয়ের স্নেহ কঠিন পাথর পর্য্যন্ত অনুভব

১৬