বিষয়বস্তুতে চলুন

পাতা:গুরুদক্ষিণা - সতীশচন্দ্র রায় (১৯২২).pdf/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গুরুদক্ষিণা

উপরে ককুদ নামক উচ্চ মাংসখণ্ডটি যেন তক্‌তক্ করিয়া কাঁপিতেছে এবং কালো কপাল হইতে যেন জ্যোতিঃ বাহির হইতেছে;—এবং ঐ যে তাহার উপরে খোলাগায়ে জ্যোতির্ম্ময় এক বলবান্ পুরুষ বসিয়া রহিয়াছে—উহাদের মধ্যে এম্‌নি একটি মনোহর শ্রী প্রকাশ পাইতেছিল যে তাহাই দেখিতে উতঙ্ক মুগ্ধ হইয়া নিশ্চল হইয়া দাঁড়াইয়াছিলেন।

 উতঙ্ক কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিতেই দেখিলেন বৃষটি যেস্থানে ছিল সেখান হইতে না চলিয়াও যেন নিমেষের মধ্যে তাঁহার গায়ের কাছে আসিয়া দাড়াইল। উতঙ্ক অত্যন্ত বিস্ময়ে উপরের দিকে মুখ তুলিয়া দেখিলেন দুটি বড় কালো শীতল জ্বলজ্বল চক্ষু তাঁর দিকে আগে হইতেই চাহিয়া আছে। অতি শীতল জল পান করিলে শরীর যেমন ঠাণ্ডা হইয়া যায় ঐ চোখদুটি দেখিয়া উতঙ্কের সর্ব্বশরীর সেইরূপ শান্ত শীতল হইয়া গেল! কিন্তু একটু মুখ ঘুরাইতেই উতঙ্ক দেখিলেন তাহার উপরে আর একখানি অতি উজ্জ্বল হাসিমাখা মুখে দুটি আনন্দিত চক্ষু তাঁর দিকে চাহিয়া আছে।

২২