বিষয়বস্তুতে চলুন

পাতা:গুরুদক্ষিণা - সতীশচন্দ্র রায় (১৯২২).pdf/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পঞ্চম পরিচ্ছেদ

 পৌষ্য সসম্ভ্রমে অভিবাদন করিয়া পা ধুইবার জল দিয়া বলিলেন “মহাত্মন্, হাত মুখ ধুইয়া আগে বিশ্রাম করুন—আপনি নিজেই অন্তঃপুরে গিয়া রাণীর কাছে আপনার যাহা চাহিবার চাহিয়া লইবেন—ব্যস্ত হইবার কি কারণ!”

 উতঙ্ক বলিলেন “রাজন্, দীর্ঘায়ু হউন—আপনার কল্যাণ হৌক! আপনার উদারতায় অত্যন্ত সন্তুষ্ট হইলাম। আজই কুণ্ডল লইয়া ফিরিতে পারিলে ভাল হইত! তাহা না হইলেও—আমি এখনই কুণ্ডল যাচ্ঞা করিব মনে করিয়াছি। বাস্তবিক যতক্ষণে জননীর প্রিয় দক্ষিণা না সংগ্রহ করিতে পারি ততক্ষণ আমার চিত্ত শান্ত হইবে না।”

 রাজা ঈষৎ হাসিয়া বলিলেন “তবে অন্তঃপুরে প্রবেশ করুন—প্রতিহারী এখনি আপনাকে পথ দেখাইয়া লইয়া যাইবে। মহাত্মন্, আমি এখন সন্ধ্যার কাজে নিযুক্ত হইব—আমার অপরাধ গ্রহণ করিবেন না।”

 এই বলিয়া পৌষ্য উতঙ্কের পায়ে মাথা ঠেকাইয়া

২৫