এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পঞ্চম পরিচ্ছেদ
শান্তি বোধ হয়। সুরভির সম্মুখে লাল রঙের চেলী পরিয়া কয়েকটি কন্যা ধূপ দীপ লইয়া সুরভির সেবা করিতেছে।
একটি কক্ষে প্রতিহারী উতঙ্ককে বলিল “ব্রহ্মচারিণ্, আপনি এই কক্ষে কিছুকাল অপেক্ষা করুন, আমি মহারাণীকে ডাকিয়া লইয়া আসিব—ঐ কাছের কক্ষটিতে তিনি আপনাকে অভিবাদন করিবেন।” এই বলিয়া প্রতিহারী সেই সুরভি গাভীর দিকে চলিয়া গেল। উতঙ্ক কাছের কক্ষটিতে গিয়া বসিলেন।
বসিয়া বসিয়া উতঙ্ক দেখিতে লাগিলেন কি একটি মঙ্গলময় শোভায় চারিদিক শোভিত হইয়াছে! চারিদিকে কেমন একটি শান্তিময় গন্ধ! দেখিলেন রাণী শুভশুক্লার সখীগণ লাল চেলীর কাপড় পরিয়া দীপ হাতে করিয়া আঙিনার মধ্য দিয়া এদিক ওদিক আসা-যাওয়া করিতেছেন। তাহাদেরি হাতের দীপের আলোকে তাহাদের সুন্দর মুখগুলি কেমন উজ্জ্বল হইয়া উঠিয়াছে! তাহাদের মুখে কি একটি আনন্দময় শান্তিময় ভাব!
২৭