বিষয়বস্তুতে চলুন

পাতা:গুরুদক্ষিণা - সতীশচন্দ্র রায় (১৯২২).pdf/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গুরুদক্ষিণা

নামিয়া চলিলেন। পৃথিবীর গর্ভে প্রবেশ করিতে করিতে কত সুগন্ধি গাছের শিকড়, কত বিচিত্র কীট, উতঙ্ক তাহার মেঘরথের চারিদিকে লম্বমান দেখিতে পাইলেন। মেঘের মধ্যে বসিয়া উতঙ্ক সুখকর শীতলতা অনুভব করিতে করিতে হঠাৎ একটা জায়গায় আসিয়া তল পাইলেন।



সপ্তম পরিচ্ছেদ

 রসাতল আর কিছুই নয়, রসাতল একটি মনোরম কবিকল্পনা। একটি গাছকে পোষণ করিতে বাহিরের বায়ু এবং আলো—এবং মাটির অন্ধকারের ভিতরে সুশীতল রসের দরকার—আর এই প্রকাণ্ড সৌরজগৎরূপ গাছটিকে পোষণ করিতে রসের প্রয়োজন হইবে না?—তেজের প্রয়োজন হইবে না? কবিগণ যখন ধ্যানের দ্বারা এই রসের আভাস পাইলেন, গ্রহ উপগ্রহে শোভিত

৪০