বিষয়বস্তুতে চলুন

পাতা:গৃহদেবী - বিজয়রত্ন মজুমদার.pdf/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. Y o VD গৃহদেবী সঙ্গে ফিরিয়া সে ধীরে ধীরে একটি শান্ত নীড় রচনা করিয়া ফেলিতেছিল। কোনদিন কোন কারণে এই স্ব-রচিত নৗড়টি ভাঙ্গিয়া যাইতে পারে এ ধারণাও যেন তাহার ছিল না। তরুণ আসে, হাসে, গল্প করে মাির সম্মুখেই দু একটা রহস্য করে-ইহার মধ্যে ও সে-যেন নিশাগমে নীড়োপবিষ্ট পাখীটির মত নীরব শান্তির আস্বাদ উপভোগ করিয়া থাকে। সে দিনও, এইমাত্র তরুণ বাহির হইয়া গেল, সত্যবতী। তাহাকে খাওয়াইয়া উপরে পাঠাইয়া দিলেন । বলিলেন-যাও মা, একটু শুয়ে পড়গে, আমি আসছি এখনি । অম্বা উপরে আসিয়া একখানি মাদুর বিছাইয়া। তদুপরি সত্যবতীর নিত্যপাঠ্য কবিকঙ্কণ চণ্ডীখানি, পশমের ঝালর দেওয়া পোখাখানি, তাহার ক্ষুদ্র বালিশটি গুছাইয়া রাখিয়া আলমারীর মাথা হইতে একখানি বাংলা , মাসিক পত্ৰ হাতে করিয়া পথের ধারের জানেলাটিতে চুপ করিয়া বসিল। মাসিক পত্রের ছবিগুলি দেখিয়া কোন একটা কিছু পড়িবার চেষ্টা করিতে नाशिन-ॉक्ष्ड् কোন লেখাতেই সে মন নিবিষ্ট করিতে পারিল না । এই ক্ষুদ্র গৃহ, যাহার সহিত জীবনে কোনদিনই সে পরিচিত ছিল না, দর্শনযোগ্য কোন আসবাবই সেখানে নাই, তথাপি বার বার সে দেওয়ালে টাঙ্গানো দু তিনখানি মলিন ছবি, ধুমবৰ্ণ গৃহপ্ৰাচীরই তাহার চোখ দুটিতে ইন্দ্ৰজাল স্বষ্টি করিতেছিল। অম্বার মনে হইতেছিল। এখানে আসার পূর্বে