গৃহদেবী ت نوع " গেল-কিন্তু গিয়া যদি দেখে,অম্বা ধূলায় পড়িয়া লুটাপুটী খাইতেছে, তখন ?.. তখন ফিরিয়া আসিবে, এই কথা ভাবিতে ভাবিতে সে বাহ্বান্দায় আসিয়া দেখিল, অম্বা উনুনের উপর কড়ায় কি একটা খুন্তী দিয়া খসখস করিয়া নাড়িতেছে। বিস্মিত হইলেও তৰুণ অশিক্ষিত এই মেয়েটির দৃঢ়তার প্রশংসাই করিল। তাহাকে নিকটে আসিতে দেখিয়া সে খুন্তীটি রাখিয়া দিল। প্রথম মুহূৰ্ত্তেই অম্বার রাঙ্গা মুখখানির পুনে চাহিয়া তাহার মনে হইল-এ কি শুধুই আগুন তাত ! ; কিন্তু ভাবিবার এ সময় নয়, মাটির পানে চক্ষু রাখিয়া বলিল— ঠিক করুলুম অম্বা হাত ধুইতেছিল, হাত দুটি কাপড়ে।- মুছিতে মুছিতে বলিল—ঘরে আসুন । তরুণ তাহাকে অনুসরণ করিয়া, চলিতে চলিতে ভাবিলবাস্তবিক ত এ অশিক্ষিতা নহে ; বরং নিজের ব্যবহারটির সে সমর্থন করিতে পারিল না। BDDBD K DD BK DODBB BDBDYSY DBDBBY SS তরুণ এক মিনিট কি ভাবিল, আস্তে আস্তে বলিলআপনার একটা • • • • • • অম্বা যেন কি বলিবার চেষ্টা করিতে লাগিল। তরুণের মনে হইল-তবে এ-ও একটা কিছু ভাবিয়াছে, তাহার সাহস বৃদ্ধি হইল, বলিল-আমার গুরুদেবের আশ্রমে আপনার থাকা চলতে-পারে—তাই—থাকবেন। কি আপনি ?
পাতা:গৃহদেবী - বিজয়রত্ন মজুমদার.pdf/৬৫
অবয়ব