এর মাও আছে মএনা গেয়ানে ডাঙ্গর।২০৫৫
গেয়ান পরিক্খা নিবে এর ঘড়িকের ভিতর॥
হড়ি বলে হারে জাদু রাজ দুলালিয়া।
কিছু ভিক্খা করেক এই বন্দরের ভিতর।[১]
গুরু শিস্যে খাই আমরা পন্থের উপর॥[২]
রাজা কহে গুরু গুরুপা জলন্তরি।২০৬০
ক্যামন করি খুজি ভিক্খা আমি নিন্নয় না জানি॥
হাড়ি বলে হারে জাদু রাজ দুলালিয়া।
দক্খিন দেশি রথিত আমরা নামে ব্রহ্মচারি।
ভিক্খা খুজিতে আমি সরম না করি॥
এই তুম্বা নেরে জাদু হস্তে করিয়া।২০৬৫
ভিক্খা ভিক্খা করি উঠিস চ্যাঁচাইয়া॥
চাউল কড়ি দিবেক তোক বিস্তর করিয়া॥
গুরুর বাক্য ধম্মিরাজা ব্রথা না করিল।
ভিক্খা মাগিবার জন্য নগরেতে গ্যাল॥
হাড়ি বলে জয় বিধি কর্ম্মের বুঝি ফল।২০৭০
নয়া শিষ্যের মন বুঝি পন্থের উপর॥
- ↑ পাঠান্তর—
হিরা নটিক ধন দিল খোলা করিয়া।
এই ধন রাখি দিল তেপথি রাস্তাএ ফেলিয়া॥
রাজাক ধরিয়া জাইছে হাড়ি সিদ্দা আপনাক মহলক নাগিয়া॥
কতক দুর জাইয়া সিদ্দা কতক পন্থ পাইল।
রাজার তরে কথা বলিতে নাগিল॥
ওরে গোপিনাথ,—তুমি একটি কম্ম কর—
এক ডণ্ড আছি আমি পথে বসিয়া।
কিছু ভিক্খা নাগি আন নগরেতে জাইয়া॥ - ↑ গ্রীয়ার্সন সাহেবের প্রকাশিত পাঠে—
‘রান্ধি খাই পরদা সহর’—‘পরদা সহর’ সম্ভবতঃ লিপিকর প্রমাদ।