বিষয়বস্তুতে চলুন

পাতা:চণ্ডিকা-মঙ্গল.pdf/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চণ্ডিকা-মঙ্গল।

প্রথম অধ্যায়।

মধুকৈটভ বধ।

গণেশাদি দেবগণে করিয়া প্রণতি।
বন্দি পিতা মাতা গুরু যে আছেন ক্ষিতি॥
সাধুর চরণে এই মাগি উপহার।
অশুদ্ধ দেখিলে দোষ ক্ষমিবে আমার॥
অল্পবুদ্ধি হীন জন জ্ঞান অতি হ্রাস।
চণ্ডিকা মঙ্গল চাহি করিতে প্রকাশ॥
সুবর্ণা উদরে জন্ম সূর্য্যের ঔরসে।
বলিয়া অষ্টম মনু যাঁহারে প্রশংসে॥
তাঁহার উৎপত্তি কথা কহিব স্বরূপে।
চণ্ডীর প্রসাদে মনু হইল যেরূপে॥
সূর্য্য বংশে ছিলেন সুরথ নামে রাজা।
নিজ পুত্ত্র সমতুল্য পালিতেন প্রজা॥
কোলার নৃপতিগণ শত্রু হৈল তাঁর।
অতি ঘোরতর যুদ্ধ হইল দোঁহার॥
কোলার নৃপতিগণ জিনিল সমর।
স্বীয় পুরে আসিল সুরথ নৃপবর॥