দেব তেজ তুলনায় নাহিক তাহার।
তেজ হ’তে হৈল এক নারীর আকার।
তেজ হ’তে জন্মিলেক সে নারীর মুখ।
পরমা সুন্দরী কন্যা দেখিতে কৌতুক॥
বিষ্ণুতেজে বাহু হৈল, যম তেজে কেশ।
চন্দ্রতেজে স্তন, ইন্দ্রতেজে মধ্যদেশ॥
ঊরু জঙ্ঘা নিতম্ব বরুণ তেজে হ’ল।
ব্রহ্মতেজে দুই পাদ-পদ্ম যে জন্মিল॥
পদাঙ্গুলি রবিতেজে হইল নির্ম্মাণ।
বসুর তেজেতে হস্ত অঙ্গুলি প্রমাণ॥
কুবের তেজেতে হৈল নাসিকা উদ্ভব।
প্রজাপতি হৈতে হ’ল দন্তের সম্ভব॥
ত্রিনয়ন জন্মিলেক অগ্নির তেজেতে।
সন্ধ্যার তেজেতে ভুরু জন্মিল পশ্চাতে॥
বায়ুতেজে দুই কর্ণ হইল সৃজন।
অন্য দেব হ’তে অবশিষ্টের গঠন॥
সকল দেবের তেজে জন্মে ভগবতী।
দেবী দেখি দেবগণ হরষিত অতি॥
অস্ত্র নাই কি প্রকারে হবে মহারণ।
অস্ত্র দিতে পরামর্শ করে দেবগণ॥
নিজ শূল হ’তে শিব শূল এক নিয়া।
দেবীর দক্ষিণ হস্তে দিল উঠাইয়া॥
চক্র হ’তে অন্য চক্র বাহির যে করি।
দেবীর হস্তেতে দিল মুকুন্দ মুরারি॥
পাতা:চণ্ডিকা-মঙ্গল.pdf/২০
অবয়ব
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চণ্ডিকা-মঙ্গল।
৭