বিষয়বস্তুতে চলুন

পাতা:চণ্ডিকা-মঙ্গল.pdf/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চণ্ডিকা মঙ্গল।
১৫


গদাঘাতে চৌদ্দশত অসুর সংহারি।
ভিন্দিপাল শরে দেবী বাস্কলেরে মারি॥
উগ্রবীর্য্যাসুর আর মহাহনু বীর।
ত্রিশূল আঘাতে দেবী লইলেন শির॥
দেবীর অসির তেজে অসুর বিরাণ।
দুর্ম্মুখ দুস্কুল সহ হৈল খান খান॥
মহিষাসুরের ক্রমে সেনা হয় হ্রাস।
মহিষরূপ ধরে দুষ্ট মনে পায় ত্রাস॥
কাহাকে মারয়ে তুণ্ডে কেহ মরে খুরে।
কাহাকে লাঙ্গুলে মারে দুশৃঙ্গে বিদারে॥
মৈষাসুর অতি বেগে ভ্রমিয়া বাতাসে।
কুমারের চক্রসম সৈন্য পড়ে ত্রাসে॥
মৈষাসুর নাসা হ’তে শ্বাস বাহিরায়।
শ্বাসের বাতাসে সেনা ভূমেতে গড়ায়॥
মারিয়া বিস্তর সৈন্য সিংহ প্রতি ধায়।
দারুণ প্রহার করে কেশরীর গায়॥
তাহা দেখি ক্রোধ হ’ল দেবী ভগবতী।
দেখি ঘুরে মৈষাসুর বিদারয়ে ক্ষিতি॥
অতি ঘোরতর শব্দে আস্ফালন করি।
দুই শৃঙ্গে উপাড়য় অতি উচ্চ গিরি॥
ভ্রমণের বেগে গিরি করে টল মল।
লাঙ্গুল তাড়নে কাঁপে সমুদ্রের জল॥
দুই শৃঙ্গে বিদারয়ে পর্ব্বত প্রচণ্ড।
বাতাসে উড়ায় যেন মেঘ খণ্ড খণ্ড॥