বিষয়বস্তুতে চলুন

পাতা:চণ্ডিকা-মঙ্গল.pdf/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
চণ্ডিকা-মঙ্গল।
১৭


দেখিয়া চণ্ডিকাদেবী আইসে পর্ব্বত।
প্রখর অস্ত্রেতে তারে করে চূর্ণশত॥
চণ্ডী বলে শুন ওহে দুষ্ট দুরাচার।
কেন মদমত্ত হ’য়া কর অহঙ্কার॥
গৌরবেতে হ’য়ে রত করছ গর্জ্জন।
তোমার নিধনে গর্জ্জিবেক দেবগণ॥
অতঃপর লম্ফ দিয়া দেবী ভগবতী।
মৈষাসুর পৃষ্ঠে দেবী হইলেন স্থিতি॥
পদভরে চাপিয়া ধরিল কণ্ঠ তার
শূল দ্বারা নানাবিধ করিল প্রহার॥
শূলের তাড়না আর চরণের ভার।
অতি যন্ত্রণাতে মুখ করিলা বিস্তার॥
মুখ হ’তে অর্দ্ধপুরুষ বাহির হইল।
দেবীর বাণেতে তার মুখ সম্বরিল॥
অর্দ্ধ বিকাশিয়া যুদ্ধ করে বিপরীত।
দেবীর অসিতে শির পড়িল ভূমিত॥
হাহাকার শব্দ করি দৈত্যসৈন্য ধায়।
নাশ হবে ভয়ে দিগ্‌দিগন্তরে যায়॥
আপদ খণ্ডনে হর্য হ’ল দেবগণ।
দেবী পাদপদ্মে সবে করয়ে স্তবন॥
গাইছে গন্ধর্ব্ব নাচে অপ্সরা সকল।
অধীন ভৈরবে রচে চণ্ডিকা মঙ্গল॥