বিষয়বস্তুতে চলুন

পাতা:চণ্ডিকা-মঙ্গল.pdf/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করার সময় সমস্যা ছিল।
চণ্ডিকা-মঙ্গল
৪১


তাদের নিকটেতে কহ ত্বরান্বিত।
ত্রৈলোক্যের ইন্দ্র তব পাবে দেবগণ।
দেবগণে যজ্ঞদুষ্পাঠ্য করিবে ভক্ষণ॥
তোমা সবে দুষ্পাঠ্য রাখ জীবনের আশ।
পাতালেতে দুষ্পাঠ্য করহ নিবাস॥
আাদেশ লঙ্ঘ যদি করি অহঙ্কার।
দুষ্পাঠ্য হবে সবে শিবার আহার॥
যত সৈন্য আসিয়াছে দৈত্যরাজ সঙ্গে।
শিবাগণ ভক্ষিবেক তাহা নানা রঙ্গে॥
দেবীর এসব কথা শুনিয়া অসুর।
কাত্যায়নী প্রতি কোপ করিল প্রচুর॥
দুষ্পাঠ্য শক্তি শর।
বরিষণ কর সবে দেবীর উপর॥
দেবী ছাড়িলেক চক্র নানাবিধ শূল।
কাটিয়া দৈত্যের বাণ করিল নির্ম্মূল॥
শূল হানি বহু সৈন্য করিল বিদার।
খড়্গে কাটি সৈনাগণ করিল সংহার॥
ক্ষেপিল ব্রহ্মার শক্তি কমণ্ডলুর জল
হরিলেক দৈত্য হ’তে যত শক্তি বল॥
ব্রহ্মাণী করিল বহু সৈন্যের সংহার।
চারিদিকে ধায় সৈন্য করি হাহাকার॥
মহেশ্বরী ত্রিশূলেতে দৈত্য পরাভব।
চক্রেতে বৈষ্ণবী দেবী বিনাশে দানব॥
ক্রোধেতে কুমারী দেবী শক্তি ল’য়া হাতে।