শর জালে আচ্ছাদিল সমস্ত গগন॥
মেঘে যেন বৃষ্টি করে থাকিয়া আকাশ।
সেইরূপ দুই দলে শরের প্রকাশ॥
দৈত্যগণে ক্ষেপে অস্ত্র দেবীর উপরে।
দেবী অস্ত্র কাটি পড়ে অবশী উপরে॥
অস্ত্র কাটি দেবী অস্ত্র ভেদ্য়া অসুর!
দেবী হস্তে আসে পুন দৈত্য করি চুর॥
নিশুম্ভে হানিয়া বেগে খড়্গ চর্ম্ম ধার
কেশরী উপরে করে সুদৃঢ় প্রহার॥
খড়্গের প্রহারে সিংহ হ’য়া কম্পবান।
নখে বিদারিয়া দৈত্য বাহিরায় প্রাণ॥
দেবী এক অস্ত্র ক্ষেপে নিশুম্ভ উপরে।
দৈত্য অস্ত্র এবি তাহা খণ্ড খণ্ড করে॥
অবিলম্বে পুন দৈত্য ক্ষেপে মহা শূল।
শূল দেখি করে দেবী সাহস অতুল॥
অগ্নি অবতার শূল দেখিতে প্রচণ্ড।
মুষ্টি ঘাতে করে দেবী তাহা খণ্ড খণ্ড॥
অতি কোপে গদা হানিলেক বীর মণি।
শূল ক্ষেপি গদা ভষ্ম করে নারায়ণী॥
তৎ পরে পরশু অস্ত্র ক্ষেপিল দানব।
দেবী অস্ত্রে দৈত্য অস্ত্র হ’ল পরাভব।
পরশু কাটিয়া পড়ে নিশুম্ভ উপরে॥
মোহমুক্ত হ’য়া দৈত্য ভূমিতলে পড়ে।
নিশুম্ভ মোহিত দেখি শুম্ভ কোপবান॥
পাতা:চণ্ডিকা-মঙ্গল.pdf/৬০
অবয়ব
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চণ্ডিকা-মঙ্গল।
৪৭