মম সৈন্য যত ছিল ওহে শুম্ভ বীর।
সব চলি গেল বুঝ হইয়া সুস্থির॥
দেবী বাক্যে দুই জনে হয় মহারণ।
অন্তরীক্ষে থাকি যুদ্ধ দেখে দেবগণ॥
অস্ত্রাঘাতে শর বৃষ্টি হয় সমশর।
বাধে দুই জনে যুদ্ধ অতি ভয়ঙ্কর॥
মহা অস্ত্রগণ যাহা ক্ষেপে মহামায়।
শুম্ভ রাজা সেই সব কাটিল হেলায়॥
তীক্ষ্ণ অস্ত্র দেবী যত করিল প্রকাশ।
হুঙ্কারে অসুর পতি করিল বিনাশ॥
তবে দৈত্য রাজ করে শর বরিষণ।
শরজালে দেবীকে করিল আচ্ছাদন॥
অতি ক্রোধে ভগবতী হ’য়া কম্পবান।
দৈত্য রাজ ধনু কাটে করিয়া সন্ধান॥
ধনু কাটা গেল তার শক্তি ল’য়া করে।
ক্রোধ হ’য়া হানে তাহা দেবীর উপরে॥
দেবী ছাড়িলেন চক্র অতুল প্রচণ্ড।
অসুরের শক্তি কাটি করে খণ্ড খণ্ড॥
শক্তি কাটা গেল দৈত্য হইল কুপিত।
তীক্ষ্ণধার খড়্গ হাতে লইল ত্বরিত॥
শত চন্দ্র সূর্য্য দেখা যায় খড়্গ ধারে।
বেগে ধায় দৈত্য রাজ দেবী মারিবারে॥
সন্ধান করিবা খড়্গ ছাড়ে দৈত্যেশ্বর।
পাতা:চণ্ডিকা-মঙ্গল.pdf/৬৫
অবয়ব
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫২
চণ্ডিকা-মঙ্গল।