বিষয়বস্তুতে চলুন

পাতা:চণ্ডিকা-মঙ্গল.pdf/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৫৮
চণ্ডিকা-মঙ্গল


সর্ব্ব বাধা নষ্ট হবে তোমার কৃপায়॥
এই বর পাদ পদ্মে চাহি মা জননী।
আমাদের শত্রু সংহারিবে নারায়ণী॥
দেবী বলে নন্দ ঘরে যশোদা উদরে।
লভিব জনম দুষ্ট দৈত্য মারিবারে॥
ধরিয়াছি মহাযুদ্ধে রূপ ভয়ঙ্কর।
ক্রমে ক্রমে বধিয়াছি যতেক অসুর॥
শত নেত্রে দৃষ্টি করিয়াছি মুনিগণ।
যত প্রাণিগণ আছে করি নিরীক্ষণ॥
ত্রৈলোক্য হিতের হেতু বধিনু দানব।
ভবানী বলিয়া স্তব করয়ে মানব॥
অবনীতে যত হবে দুষ্টের প্রকাশ।
অবতার হ’য়া দুষ্ট করিব বিনাশ॥