বিষয়বস্তুতে চলুন

পাতা:চণ্ডিকা-মঙ্গল.pdf/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দ্বাদশ অধ্যায়।

মহাদেব স্তুতি।

দেবী বলে শুন বাক্য যত দেবগণ।
এই রূপে যেই জন করয়ে স্তবন॥
অবশ্য তাহাকে আমি হইব সদয়।
তার বিঘ্ন নষ্ট হবে নাহিক সংশয়॥
সে মধু কৈটভ আর দুষ্ট মহিষাসুর।
শুম্ভ নিশুম্ভ বীর অন্য অন্য শূর॥
সকল বধিয়া কীর্ত্তি করিনু সঞ্চয়।
আমার কৃপায় লোকে দুঃখ দূর হয়॥
অষ্টমী নবমী আর চতুর্দ্দশী তিথি।
একা চিত্ত হ’য়া যেবা মোরে করে স্তুতি॥
ভক্তি ভাবে যেই জনে করি একমন।
আমার মাহাত্ম্য কথা করয়ে শ্রবণ॥
সেই জন দূরে থাকে হইতে আপদ।
নিত্য নিতা বৃদ্ধি হয় তাহার সম্পদ॥
ইষ্ট রিষ্ট নাহি তার আর শত্রুভয়।
দস্যুর সাক্ষাৎ নাহি হইবে নিশ্চয়॥
অস্ত্র অঙ্গে নাহি স্পর্শে না মরে অনলে।
বিঘ্ন নাশ হবে তার না ডুবিবে জলে॥