বিষয়বস্তুতে চলুন

পাতা:চণ্ডিকা-মঙ্গল.pdf/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬০
চণ্ডিকা-মঙ্গল।


যেই জন পাঠ করে আমার মাহাত্ম্য।
সকল আপদ তার হইবে বিগত।
স্ব ইচ্ছাতে যেই ভক্তে মোরে করে স্তুতি।
অহরহঃ দৃষ্টি মন থাকে তার প্রতি॥
মহামারী ভয় যথা হইবে প্রকাশ।
পড়িলে এসব স্তব হইবে বিনাশ॥
কফ বাত পিত্তে যেবা আছয়ে পীড়িত।
শুনিলে এসব স্তব খণ্ডিবে নিশ্চিত॥
মণ্ডপেতে যদি চণ্ডী পড়ে প্রতি নিতি।
অহরহ সে মণ্ডলে মম হয় স্থিতি॥
বলিদান অগ্নি পূজা আদি মহোৎসব।
শ্রদ্ধা করি যেই জন করে এই সব॥
দৃঢ় কহিলাম শুন যত দেবগণ।
কদাচিৎ না ছাড়িব তাহার ভবন॥
যেই জন শরতেতে মম পূজা করে।
ভক্তি যুক্ত হ’য়া মম মাহাত্ম্য যে পড়ে॥
তাহার আপদ আমি করিব সংহার॥
ধন ধান্য পুত্র পৌত্র বৃদ্ধি হবে তার॥
আমার প্রসাদে লোক তরিবে বিপদে।
মম বরে বৃদ্ধি তার হইবে সম্পদ॥
আমার মাহাত্ম্য যদি মর্ত্ত্যলোকে শুনে
উৎপাৎ হইবে নাশ শুভ দিনে দিনে।
যুদ্ধেতে নির্ভয় হবে বৃদ্ধি হবে বল।
শত্রুগণ ক্ষয় হ’য়া হইবে মঙ্গল।