এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লঙ্গোমণ্টেনস।
১২৩
ইয়া দিলেন। তিনি তথায় অধ্যয়ন করিতে লাগিলেন।
লঙ্গোমণ্টেনসের আর কয়েক সহোদর ছিল। তাহারা লেখা পড়া শিখিতে পায় নাই। এক্ষণে, তাঁহাকে বিদ্যালয়ে প্রবিষ্ট হইয়া লেখা পড়া করিতে দেখিয়া, তাহাদের অত্যন্ত ঈর্ষ্যা জন্মিল। আমরা লেখা পড়া শিখিতে পাইলাম না, ও কেন শিখিবে, এই হিংসাতে তাহারা তাঁহার উপর এত উৎপাত আরম্ভ করিল যে, তিনি বিরক্ত হইয়া দেশত্যাগ করিয়া ফিনলণ্ড প্রদেশের অন্তঃপাতী উইবর্গ নগরে গমন করিলেন।
কিছু দিন বিদ্যালয়ে থাকিয়া, তাঁহার ভাল করিয়া লেখা পড়া শিখিবার নিমিত্ত অতিশয় ইচ্ছা হইয়াছিল। এক্ষণে তিনি, এই স্থানে উপস্থিত হইয়া, লেখা পড়ার চেষ্টা দেখিতে লাগিলেন। কিন্তু, কোন সুযোগ ঘটিয়া উঠিল না। অন্ততঃ, খাওয়া, পরা ও পুস্তকক্রয়ের সংস্থান না হইলে, লেখা পড়া চলিতে পারে না। অনেক চেষ্টা দেখিয়াও, তিনি এই