এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪
চরিতাবলী।
ডুবাল যে অল্প বেতন পাইতেন, খাওয়া পরার ক্লেশ স্বীকার করিয়া, তাহার অধিকাংশই বাঁচাইবার চেষ্টা পাইতেন, এবং যাহা বাঁচাইতে পারিতেন, তাহাতে আবশ্যকমত পুস্তক কিনিতেন। এক্ষণে তিনি অধিক পড়িতে পারিতেন, সুতরাং অধিক পুস্তক লাভের আকাঙ্ক্ষা হইয়াছিল; কিন্তু যে আয় ছিল, তাহাতে অধিক পুস্তক ক্রয় করিবার সম্ভাবনা ছিল না। তিনি, আয়বৃদ্ধি করিবার নিমিত্ত, ফাঁদ পাতিয়া বনের জন্তু ধরিতে আরম্ভ করিলেন। ঐ সকল জন্তু, অথবা উহাদের চর্ম্ম, বাজারে বিক্রয় করিতেন, এবং তাহাতে যাহা লাভ হইত, তাহা জমাইয়া, তদ্দ্বারা মনের মত পুস্তক কিনিতেন।
বনের জন্তু ধরিতে গিয়া, ডুবাল কখন কখন বিষম সঙ্কটে পড়িতেন, তথাপি ক্ষান্ত হইতেন না। তিনি এক দিন, বনমধ্যে ভ্রমণ করিতে করিতে, এক গাছের ডালে একটা বন্য বিড়াল দেখিতে পাইলেন। বিড়ালের গাত্রের লোমগুলি অতি চিক্কণ দেখিয়া, তিনি