বিষয়বস্তুতে চলুন

পাতা:চরিতাবলী.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সিমসন।
৫৩

গণকের ব্যবসায় ছাড়িয়া দিতে ও স্থানত্যাগ করিতে হইল।

 এক দিন, একটি স্ত্রীলোক সিমসনের নিকট কোন বিষয় গণাইতে আসিয়াছিল। ঐ গণনাতে চণ্ড নামাইবার আবশ্যকতা ছিল। সিমসন এই অভিপ্রায়ে এক ব্যক্তিকে, বিকট বেশ ধারণ করাইয়া, নিকটবর্তী খড়ের গাদার পাশে বসাইয়া রাখিয়াছিলেন যে, চণ্ডকে আহ্বা‌ন করিলেই, ঐ ব্যক্তি উপস্থিত হইবেক। গণনা আরম্ভ হইল; সিমসন আর আর অনুষ্ঠান করিয়া, চণ্ডকে আহ্বা‌ন করিবামাত্র, ঐ ব্যক্তি বিকট বেশে উপস্থিত হইল। দেখিতে এমন ভয়ানক হইয়াছিল যে, সেই স্ত্রীলোক অবলোকনমাত্র ভয়ে অভিভূত ও অচেতন হইল। এ উপলক্ষে তাহার উৎকট রোগ জন্মিল, এবং বুদ্ধিভ্রংশ হইয়া গেল। এই ব্যাপার ঘটাতে, সমস্ত লোক সিমসনের উপর এত কুপিত হইল যে, তাঁহাকে ঐ স্থান পরিত্যাগ করিয়া পলাইতে হইল।

 এই রূপে, ঐ প্রদেশ হইতে পলায়ন