বিষয়বস্তুতে চলুন

পাতা:চরিতাবলী.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সিমসন।
৫৫

রচনা করিলেন। ঐ গ্রন্থ মুদ্রিত করেন এমন ক্ষমতা নাই; এজন্য ডর্বি‌ নগরে পরিবার রাখিয়া, ইংলণ্ডের রাজধানী লণ্ডন নগরে গমন করিলেন। এই সময়ে তাঁহার বয়ঃক্রম পঁচিশ ছাব্বিশ বৎসর।

 সিমসন, লণ্ডনে উপস্থিত হইয়া, এক অতি সামান্য বাসা ভাড়া করিলেন; এবং দিননির্বাহের জন্য, দিনে তাঁতের কর্ম্ম ও রাত্রিতে বালকদিগকে অঙ্কবিদ্যা শিখাইতে লাগিলেন। অঙ্কবিদ্যা অতি দুরূহ বিদ্যা। কিন্তু শিক্ষাদানবিষয়ে সিমসনের এমন অসধারণ ক্ষমতা ছিল যে, তিনি বালকদিগকে অতিসহজে ও সুন্দর রূপে বুঝাইয়া দিতেন। এজন্য, ত্বরায় তাঁহাকে সকলে জানিতে পারিল এবং অনেকে তাঁহার আত্মীয় হইল। ফলতঃ, অল্প‌ দিনের মধ্যেই, শিক্ষকতাকর্ম্ম দ্বারা তাঁহার এরূপ লাভ হইতে লাগিল যে, তথায় আপন পরিবার পর্য্যন্ত আনিতে পারিলেন। এই সময়েই, তিনি অঙ্কবিদ্যার গ্রন্থও মুদ্রিত ও প্রচারিত করিলেন।