[১০]
মাতা যার গৃহে নাই আর নিজ দারা। কহে সে অপ্রিয় কথা নিতান্ত প্রখরা॥ উপযুক্ত বনমধ্যে গমন তাহার। তার ঘর বনস্থল সম ব্যবহার॥ ৪২
ঋণকর্ত্তা পিতা শত্রুর্মাতাশত্রুর্দ্বিচারিণী।
ভার্য্যা রূপবতী শত্রুঃ পুত্রঃ শত্রু রপণ্ডিতঃ॥ ৪৩
ঋণ করে যান মরে পিতা শত্রু গণি। মাতা শত্রু সম হন যদি দ্বিচারিণী। রূপবতী ভার্য্যা শত্রু সদা শঙ্কা হয়। আপন সন্তান মূর্খ শত্রু অতিশয়॥ ৪৩
কোকিলানাং স্বরো রূপং নারীরূপং পতিব্রতা।
বিদ্যা রূপং কুরূপানাং ক্ষমা রূপং তপস্বিনাং॥৪৪
কোকিলের নাহি রূপ তার রূপ স্বর। পতিভক্তি অবলার রূপ মনোহর॥ কুরূপ জনের রূপ বিদ্যা যদি হয়। তপস্বি জনের রূপ ক্ষমাই নিশ্চয়॥ ৪৪
অবিদ্যাজীবনং শূন্যং দিক্শূন্যান বান্ধবা।
পুত্রহীনং গৃহং শূন্যং সর্ব্বশূন্যং দরিদ্রতা॥ ৪৫
অবিদ্য জীবন শূন্য বুদ্ধি নাই ঘটে। বন্ধুহীন যে দিক সে দিক শূন্য বটে॥ পুত্রহীন গৃহশূন্য অন্ধকার দেখে। দারিদ্রের সর্ব্ব শূন্য সর্ব্ব শাস্ত্রে লেখে॥ ৪৫
অদাতা বংশদোষেণ কর্ম্মদোষাদ্দরিদ্রতা।
উন্মাদো মাতৃদোষেণ পিতৃদোষেণ মূর্খতা॥ ৪৬
পুরুষ অদাতা হয় নিজবংশ দোষে। কর্ম্মদোষে ধনহীন ভ্রমে নানা দেশে॥ মাতৃ দোষে শিশু নষ্ট না করে পালন। পিতৃদোষে পুত্র মূর্খ না করে তাড়ন॥ ৪৬
গুরুরগ্নির্দ্বিজাতীনাং বর্ণানাং বাহ্মণো গুরুঃ।
পতিরেকো গুরুঃস্ত্রীণাংসর্ব্বত্রাভ্যাগতোগুরুঃ॥৪৭