象甲 মাত্র তাহা ক্ষুদ্র হয়। সেই ফোকনাতে প্রায় অর্থ সের জল ধরিতে পারে। ঐ ফোকনার আকৃতি অণ্ডের ন্যায় গোলাকার, কিন্তু তাহার নীচের মুখ ক্রমে ক্রমে সরু হইয়া আসিয়া প্রস্রাব নিৰ্গত করিবার জন্যে পুরুষাঙ্গের সহিত যুক্ত হইয়াছে। আর ঐ ফোকনা মুত্রেতে পূর্ণ হইলে তলপেট কিঞ্চিৎ বেদনা করে, এবং প্রস্রাব করিবার মানস হয়, অর্থাৎ প্রস্রাবপীড়া হয়। তাহা হইলেই ঐ ফোকনা সঙ্কোচিত হওয়াতে মুত্র নির্গত হয় । এবং তাহার চৰ্ম্মহইতে তৈলের ন্যায় এক প্রকার রস চোয়াইয়া তাহার চতুদিগে, এবং যে নলীর দ্বারা ন্যায় হইয়া আপন ইচ্ছায় লেপিত হয়, কারণ তাহা না হইলে প্রস্রাব নির্গত হইবার সময়ে প্রস্রাবের ক্ষারময় তেজের দ্বারা ঐ নলীতে ক্ষতি জন্মিত, তাহাতে ঐ নলীর ভিতরের মাংসাদির ক্ষয় হওনের সম্ভাবনা হ ত । আল মাশয় । উদরের মধ্যে একটি থৈলি আছে যাহাকে অামাশয় কহা যায়। সেই থৈলি পেটের উপরি ভাগেতে ও বক্ষঃস্থলের নীচে টাঙ্গান আছে। ও সেই থৈলি উদরের উপরি ভাগেতে দীর্ঘাকারে আছে ; ও D 2
পাতা:চিকিৎসাসার.djvu/৪৬
অবয়ব