দীনেশচন্দ্র সেন —লিখিত পত্রাবলী
১
সাধনা: সাধনা পত্রিকা (১২৯৮ অগ্রহায়ণ-১৩০২ কার্তিক) বিদ্যাসাগর কথা: বিদ্যাসাগরচরিত, সাধনা ভাদ্র-কার্তিক ১৩০২
২
কণিকা: প্রকাশ ৪ অগ্রহায়ণ ১৩০৬
৩
কথা: প্রকাশ ১ মাঘ ১৩০৬
৪
কাহিনী: প্রকাশ ২৪ ফাল্গুন ১৩০৬
কুন্তী-সংবাদ: কর্ণ-কুন্তী-সংবাদ
ক্ষণিকা: প্রকাশ ২৬ জুলাই ১৯০০
“মহাশয়ের কৃপালিপিখানি পাইয়া”: দ্র° রবীন্দ্রনাথ —লিখিত পত্র ২
৭
“যে কেহ মোরে দিয়েছে দুঃখ” ছত্রটি নিম্নলিখিতভাবে পড়িতে হইবে—
যে কেহ মোরে দিয়েছ দুখ,
দিয়েছ তাঁরি পরিচয়,
সবারে আমি নমি।
—দ্র° গীতবিতান
বঙ্গদর্শনে (শ্রাবণ ১৩১১) ‘নমস্কার’ শিরোনামে প্রথম প্রকাশকালে ছত্রটি এইরূপ ছিল—
যে কেহ মোরে দিয়েছে দুখ,
দিয়েছে তাঁরি পরিচয়,
সবারে আমি নমি।
‘নীলমাণিক’: দ্র° রবীন্দ্রনাথ লিখিত পত্র ৪৪
“আপনি বাংলায় এম. এ. পরীক্ষার সম্বন্ধে মডার্ণ রিভিউতে যে চিঠি লিখিয়াছেন”: এই সঙ্গে মডার্ণ রিভিউ হইতে পত্রখানি সংকলিত হইল—
৮৯