রথীর শরীর এখনো সম্পূর্ণ নিরাময় হয় নাই। আমি মোটের উপরে ভালই আছি। আপনার সমস্ত খবর দিবেন। ইতি ২০শে ভাদ্র ১৩১১
আপনার
শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর
৩১
[এপ্রিল ১৯০৫]
ওঁ
প্রিয়বরেষু
দুই একদিনের মধ্যেই যাইতেছি। ইতি ১৬ই বৈশাখ ১৩১২
আপনার
শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর
৩২
[নভেম্বর ১৯০৫]
বোলপুর
প্রীতিসম্ভাষণমেতৎ
স্বদেশী আন্দোলন ইতিহাসের গুটিকয়েক সূত্র:—
প্রথম ইংরেজি শিক্ষার মত্ততায় বাঙালী ছাত্রদের মনে স্বদেশী-বিদ্বেষের উৎপত্তি হইয়াছিল। তখন শিক্ষাপ্রাপ্ত বাঙালী দেশের শিল্প সাহিত্য ইতিহাস ও ধর্ম্ম সম্বন্ধে নিজেদের দৈন্য কল্পনা করিয়া লজ্জাবোধ করিতেছিল এবং সকল বিষয়েই পাশ্চাত্ত্য অনুকরণই উন্নত culture বলিয়া স্থির করিয়াছিল।
প্রাচীন ধর্ম্মশাস্ত্র সম্বন্ধে অজ্ঞতা ও অবজ্ঞা প্রযুক্ত অনেকে নাস্তিক ও অনেকে খৃষ্টান-ঘেঁষা হইয়া পড়িতেছিলেন।
সেই সময়ে রামমোহন রায়ের শিষ্য দেবেন্দ্রনাথ ধর্ম্মব্যাকুলতা
৩০