এখন কি তার প্রাকটিস্ করবার সময় হয়েছে কোন কেস্ পেয়েছে কি? পুটেকে বোলো সে যেন আমার কাছে থাকবার আশা না করে, আমি বেশ আছি সে যেয়ে অবধি ঝগড়া লাগালাগি কাকে বলে জানিনে, সে তো নদিদির কাছে থাকতে পারে তাতে তো আমার কোন আপত্তি নেই আর তা ছাড়া আমার আপত্তি থাকলেও তাতে তো তাঁদের রাখা আটকে থাকবে না। আমরা সব ভাল আছি, আজ কদিন থেকে খোকার সর্দ্দি জ্বর হয়েছিল আজ স্নান করবে সেইজন্যে তোমাকে এ কয়দিন লিখতে পারিনি। তোমরা আমার ভালবাসা জানবে।
কবির ভ্রাতুষ্পুত্র সুধীন্দ্রনাথ ঠাকুবের স্ত্রী চারুবালা দেবীকে লেখা।
[৩]
ওঁ
বেলা
এতদিন পরে কাল তোমাকে কুলের আচার পাঠাতে পেরেছি। সুরেন বাড়ী ফিরে গেছে, তার কি এখন বেশী দিন থাকবার যো আছে তার শ্বাশুড়ি বলে দিয়েছেন রোজ তাঁদের বাড়ী যেতে।
আমাদের বেয়ানটি হবে ভাল, বেশী বয়েস নয়, তাছাড়া ভালমানুষ এবং বেশ ধার্ম্মিক। সুরেনের বিয়েতে যদি আমরা