এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চিত্রে জয়দেব
করকমলেন করোমি চরণমহমাগমিতাসি বিদূরম্।
ক্ষণমুপকুরু শয়নোপরি মামিব নূপুরমনুগতিশূরম্॥ ৩ ॥
ওগো সখি,
অনেক দূরপথ অতিক্রম ক’রে তুমি এসেছ,
দাও তোমার ক্লান্ত চরণ দুটী
সেবা করি আমার করপদ্ম দিয়ে।
ক্ষণকালের জন্যে হলেও
তোমার ঐ চরণলগ্ন নূপুরের মত
শয্যাপ্রান্তে তোমার চরণে দাও স্থান॥ ৩ ॥
[দু’শ আটত্রিশ]