এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চিত্রে জয়দেব
যদ্গান্ধর্ব্বকলাসু কৌশলমনুধ্যানঞ্চ যদ্বৈষ্ণবং
যচ্ছৃঙ্গারবিবেকতত্ত্বমপি যৎ কাব্যেষু লীলায়িতম্
তৎ সর্ব্বং জয়দেবপণ্ডিতকবেঃ কৃষ্ণৈকতানাত্মনঃ
সানন্দাঃ পরিশোধয়ন্তু সুধিয়ঃ শ্রীগীতগোবিন্দতঃ॥ ২৭ ॥
হে সুধী!
যদি সঙ্গীতশাস্ত্রের রাগরাগিণীতে থাকে তোমার প্রীতি,
সর্ব্বব্যাপী বিষ্ণুর ধ্যানে যদি থাকে তোমার আগ্রহ,
বিবেকতত্ত্ব আর শৃঙ্গাররসকাব্যে নিপুণতালাভের
যদি থাকে বাসনা,
তাহলে আনন্দের সঙ্গে কর পাঠ
কৃষ্ণগতপ্রাণ কবিপণ্ডিত জয়দেবের রচনা
এই শ্রীগীতগোবিন্দ॥ ২৭ ॥
[দু’শ ছাপান্ন]