এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ছড়া
২
কদমাগঞ্জ উজাড় করে
আসছিল মাল মালদহে,
চড়ায় প’ড়ে নৌকোডুবি
হল যখন কালদহে
তলিয়ে গেল অগাধ জলে
বস্তা বস্তা কদমা যে
পাঁচ মোহানার কলু-ঘাটে
ব্রহ্মপুত্রনদ-মাঝে।
আসামেতে সদ্কি জেলায়
হাংলুফিড়াং পর্বতের
তলায় তলায় ক’দিন ধরে
বইল ধারা শর্বতের।
১৪