বিষয়বস্তুতে চলুন

পাতা:ছড়া - রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৫৮).pdf/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ছড়া


বর্ষাজলের ঢল নেমেছে,
ছাপিয়ে গেল বাঁধখানা,
পাড়ির কাছে ডুবো ডিঙি
যাচ্ছে দেখা আধখানা।
লখা চলে ছাতা মাথায়,
গৌরী ক’নের বর—
ড্যাঙ ড্যাঙাড্যাঙ বাদ্যি বাজে,
চড়কডাঙায় ঘর।


ভাগু মালী লাউডাঁটাতে
ভরেছে তার ঝাঁকাটা,
কামার পিটোয় দুম্‌দুমিয়ে
গোরুর গাড়ির চাকাটা।
মাঠের পারে ধক্‌ধকিয়ে
চলতি গাড়ির ধোঁওয়াতে,
আকাশ যেন ছেয়ে চলে
কালো বাঘের রোঁওয়াতে।
কাঁসারিটা বাজিয়ে কাঁসা
জাগিয়ে দিল গলিটা—

৩১