এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ছড়া
গিন্নিরা দেয় ছেঁড়া কাপড়
ভর্তি করে থলিটা।
ভিজে চুলের ঝুঁটি বেঁধে
বসে আছেন সেজো বউ,
মোচার ঘণ্ট বানাতে সে
সবার চেয়ে কেজো বউ।
গামলা চেটে পরখ করে
দড়ি দিয়ে বাঁধা গাই,
উঠোনের এক কোণে জমা
রান্নাঘরের গাদা ছাই।
ভালুক-নাচের ডুগ্ডুগি ওই
বাজছে পাইকপাড়াতে,
বেদের মেয়ে বাঁদর-ছানার
লাগল উকুন ছাড়াতে।
অশথতলায় পাটল গোরু
আরামে চোখ বোজে তার,
ছাগল-ছানা ঘুরে বেড়ায়
কচি ঘাসের খোঁজে তার।
৩২