এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ছড়া
সাড়া পায় মাছওয়ালা মিনসের,
বলে, পাকা রুই চাই তিন সের।
বনমালী মাছ আনে গামছায়,
বলে ও যে এক্ষুনি দাম চায়।
আচ্ছা, সে দেখা যাবে কালকে―
ব’লেই সে চলে গেল শালকে।
মুনশি যখন লেখে তৌজি,
জলে নামে শালকের বৌ ঝি।
শালকের ঘাটে ভাঙা পালকি—
কালু যাবে বানিচঙে কাল কি।
বানিচঙে ঢেঁকি পাকা গাঁথনি,
ধান কোটে কালুদার নাৎনি।
বানিচঙ কোন্ দেশে কোন্ গাঁয়,
কে জানে সে যশোরে কি বনগাঁয়।
ফুটবলে বনগাঁর মোক্তার
যত হারে, তত বাড়ে রোখ তার।
তার ছেলে হরেরাম মিত্তির,
আঁক ক’ষে ব্যামো হল পিত্তির।
মুখ চোখ হয়ে গেল হোল্দে,
ওরে ওকে পলতার ঝোল দে।
৪৯