এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ছন্দের টুং টাং
সারাদিন
হেঁকে যাই,
কোনো পথ
বাকি নাই—
চুড়ী চাই
চুড়ী চাই!
ঐ যে গলির মোড়ে দাঁড়িয়ে একটি গরীবের ছেলে ভিক্ষা করছে—‘একটি পয়সা—দে মা!’ এখন এটাকে ছন্দে ধরা যাক্—
একটি পয়সা দে মা
একটি পয়সা দে মা,
মুখটি শুক্নো যে মা,
খাইনি আজ্কে যে গো,
একটি পয়সা দে গো!
অন্ধ দুঃখী ছেলে
দ্যাখ্না চক্ষু মেলে,
৯