বিষয়বস্তুতে চলুন

পাতা:ছন্দের টুংটাং - সুনির্মল বসু.pdf/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

ছন্দের টুং টাং


উল্লাস চীৎকার
উৎকট সুর‍‍্‌রে।
আজ আর কাজ নয়
রাস্তায় ঘুর্‌রে—
হিপ্ হিপ্ হুর্ রে।

 রাস্তা দিয়ে একদল লোক একটি মৃতদেহ নিয়ে শ্মশানে চলেছে—‘বল হরি— হরি বোল্।’ ছন্দে ধরা গেল—

বল হরি হরিবোল্

বল হরি—হরি বোল্,
মরে গেছে—খাটে তোল্।
চল ত্বরা— শ্মশানেই
মরে গেলে—দশা এই।
দুনিয়াতে—যারা ভাই
বেঁচে থেকে—করে জাঁক
তাহাদেরে-ডেকে আন্
এসে তারা—দেখে যাক্।

১১