কবিরাজ জিজ্ঞাসা করিলেন, ইহা কাহার দেহ? তুমি কি প্রকারে পাইলে?
বড় কৈলাশ বলিল, ইনি আমার পিতামহী ইহার পরিবর্ত্তে এক আঢ়ী টাকা পাইবার নিমিত্ত আমি ইহার প্রাণ বধ করিয়াছি।
চিকিৎসক উত্তর করিয়া কহিলেন, ছি ছি! তুমি কি উন্মত্ত হইয়াছ? এমন কথা মুখে আনিও না, আনিলে তোমার অতিশয় দুর্গতি হইবে। আর তৎকৃত কর্ম্মের মহাপাপ বিষয়ে বিস্তারিত রূপে ব্যাখ্যা করিয়া কবিরাজ তাহাকে কহিলেন, ওরে নরাধম কুলকুঠার! আমি তোকে নিশ্চয় কহিতেছি, তুই এই কর্ম্মের নিমিত্তই অবশ্যই দণ্ড যোগ্য হইবি। এই সকল কথাতে বড় কৈলাশের মনে এমত ভয় জন্মিল, যে সে কবিরাজের নিকট হইতে ক্ষিপ্তের ন্যায় দৌড়িয়া শকটে আরোহণ পূর্ব্বক আপন বাটীতে চলিয়া আইল। কবিরাজ এবং আর আর ব্যক্তিরা জ্ঞান শূন্য বোধে তাহাকে যথা ইচ্ছা তথা যাইতে দিলেন, কিছুই বলিলেন না।
বড় কৈলাশ রাজ পথে উপস্থিত হইবামাত্র মনে মনে বলিতে লাগিল, দুরাত্মা ছোট কৈলাশ আমাকে বড়ই প্রবঞ্চনা করিয়াছে, আমি তাহারই স্থানে এই সকল কার্যের হিসাব লইব, ছোট কৈলাশ! এই সকল কার্যের হিসাব বাছা তোমাকে দিতে হবে। গৃহে গিয়া এধার ওধার অন্বেষণ করত একটা মস্ত থলিয়া পাইল। কাল বিলম্ব নাই। থলিয়াটি হস্তে করিয়া তৎক্ষণাৎ ছোট কৈলাশের বাটীতে উপস্থিত হইল, এবং কহিতে লাগিল, ওরে পাপাত্মা তুই আরবার আমার সহিত চাতুর্য্য প্রকাশ করিলি, তোর দোষেই আমি প্রথমতঃ আপনার চারিটি ঘোড়াকে নষ্ট করিলাম, এখন পিতামহীও গেল, থাক্২ এরূপ চাতুর্য্য