বিষয়বস্তুতে চলুন

পাতা:ছোট কৈলাশ এবং বড় কৈলাশ - মধুসূদন মুখোপাধ্যায় (১৮৬০).pdf/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ছোট কৈলাশ এবং বড় কৈলাশ।
২৩

নিকট পৌঁছাইতে পারিব। এই সকল কথা শ্রবণ করিয়া বড় কৈলাশ উচ্চৈঃস্বরে কহিল, তোমার মত ভাগ্যবান মনুষ্য আমিতো কখন দেখি নাই। কি বোধ কর, আমিও কি নদীর তটে গমন করিলে, এই প্রকার সামুদ্রিক গোপাল প্রাপ্ত হইতে পারি?

 ছোট কৈলাশ বলিল, সন্দেহ, কি? অবশ্যই পাইবে কেবল একটা কথা এই, তুমি নিজে বড় ভারী, আমি তোমাকে বহন করিয়া নদীর নিকটে লইয়া যাইতে পারিব না। যদি সেখানে যাইবার ইচ্ছা থাকে, তবে স্বয়ং যাইয়া আস্তে আস্তে থলিয়ার মধ্যে প্রবেশ কর, আমি পরমাহ্লাদিত হইয়া তোমাকে জল মধ্যে নিক্ষেপ করিব।

 বড় কৈলাশ বলিল, আমি তোমার নিকট অত্যন্ত বাধিত হইলাম, কিন্তু একটা কথা বলি শুন, জল মধ্যে গমন করিয়া সামুদ্রিক পশু পাল যদি না পাই, তবে আমি ফিরে আসিয়া তোমাকে অত্যন্ত প্রহার করিব।

 ছোট কৈলাশ বলিল, না আমিতোমার পরমবন্ধু এখন আর তুমি আমার উপর এমন কঠিন ব্যবহার করিও না। পরে তাহারা উভয়েই হৃষ্ট চিত্তে নদীর নিকটে গমন করিল, গরুগুলিন অত্যন্ত তৃষ্ণাতুর ছিল, জল দেখিবামাত্র দৌড়িয়া জলে পড়িয়া জল পান করিতে লাগিল।

 ছোট কৈলাশ ঈঙ্গিত দ্বারা তাহাকে বলিল, দেখ, দেখ, পুনর্ব্বার জল মধ্যে প্রবেশ করিবার নিমিত্ত গরুগুলা কি ব্যস্ত সমস্ত হইয়াছে।

 বড় কৈলাশ বলিল, শীঘ্র২ তুমি আমাকে থলিয়ার মধ্যে পুর, নতুবা মারি খাইবে। - পরে সে বলদের পৃষ্ঠদেশ হইতে একটা বড় থলিয়া লইয়া আস্তে আস্তে তাহার ভিতরে প্রবেশ করিল, আর প্রবেশ করিবার সময়ে ছোট