চড়িয়া খট্ খট্ করিয়া আসিতেছে। সে ঐ স্ত্রীলোকের স্বামী ঘরে আসিতেছিল।
কৃষক বড় ভালমানুষ ছিল, দোষের মধ্যে এই, সে গোঁড়া বৈরাগীদিগকে অতিশয় ঘৃণা করিয়া তাহাদিগকে চক্ষেও দেখিতে পারিত না, দেখিলে তাহার অতিশয় রাগ উপস্থিত হইত, তজ্জন্য ঐ বৈরাগী কৃষক স্থানান্তর যাওয়াতে তাহার স্ত্রীকে দেখিতে গিয়াছিল। দুষ্টাস্ত্রীর মনের ভাব কে বুঝিতে পারে, সে গৃহের মধ্যে যাহা যাহা উপাদেয় খাদ্য দ্রব্য ছিল, তাহা ঐ বৈরাগীকে প্রেমভাবে খাওয়াইতেছিল। কিন্তু স্বামির আগমনের শব্দ শুনিয়া সে সশঙ্কচিত্তে বৈরাগির নিকটে নিবেদন করিল, দেখ ভাই বৈরাগী! বড় বিপদ দেখিতে পাই, তোমার পলাইবারও কোন সুযোগ দেখিতেছি না, অতএব তুমি এই প্রকাণ্ড সিন্দুকের মধ্যে লুকাইয়া থাক। বৈরাগী জানিত যে কৃষক তাহাদের এক প্রকার শত্রু, তাহাদিগকে দেখিতে পারে না। কিজানি কাটিয়া ফেলিলেও ফেলিতে পারে, কাজেকাজেই ঐ স্ত্রীলোকের কথাতে তাহাকে সম্মত হইয়া সিন্দুকের মধ্যে লুকাইতে হইল। ইত্যবসরে কৃষকভার্য্যা সত্বর হইয়া, সরাপ প্রভৃতি আর আর উত্তমোত্তম খাদ্যদ্রব্য লইয়া এক তুন্দুরের মধ্যে রাখিল। তাহার স্বামী যেন কোন মতে তাহা দেখিতে না পায়, একারণ সে বড়ই উৎকণ্ঠিতা হইল, কিজানি দেখিলে সে অবশ্যই জিজ্ঞাসা করিবে, আজতো বড়ঘটা দেখিতে পাই, এত আয়োজনইবা কাহার নিমিত্তে হইয়াছিল?
ছোট কৈলাশ এই রূপে ঝুপড়ির মধ্যে হইতে খাবার জিনিস পত্র সরাইতে দেখিয়া দুঃখে হায় হায়, শব্দ করিতে লাগিল।
অনন্তর কৃষক ছোট কৈলাশকে দেখিয়া জিজ্ঞাসা করিল, উপরে কেও? কেও? ওখানে কেন শুইয়া আছ? ইচ্ছা