এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ইস্কুল রাজনীতি
ওঠা ও বসা কাজটা খুবই জঘন্য স্যার
এটা কোন শাস্তির নীতি না— এডুকেশনের ব্যাচেলর আপনিও তো উপনিবেশ আমলেরই একজন— তাই-না-স্যার— আমাদের ছাত্র-রাজনীতির কথা ভুলে গেলেন
হতে পারে আমরা শিক্ষানবিশ— বৃটিশের পয়দা আপনিও তো এ-শিক্ষার বাইরের কেউ নন— আপনার যা আচরণ
তবে কী বুঝলেন স্যার— যুগের হাওয়া আপনি যেভাবে খান— আমাদের লাগে— আর যদি লুঙ্গি পড়ে থাকি— ভুলে যাই বসনের অনিমেষ ঢং— লিঙ্গভেদ
১৪