এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
জনপদে ঘোড়ামানুষ
কিছু কিছু জুতোর নমুনা মুখোশের ন্যায়— যেমন: কোন কোন লোক ঘোড়ামানুষ— কিছু কিছু ঝিল আছে পাখিদের দেখে যেইসমস্ত বিস্ময়ের ছায়া লাগে সেইসমস্ত ভাবনাবিষয়েও থাকে ঘোড়ামানুষ— আরো থাকে জুতোমুখোশের আড়ালে খোদাঈ নরক
এইখানে স্নানের সময়ে শরীরে সাবান লেপনের কৌশলে হাতে হাতে ছুঁয়ে যায় যারা চিমটি চিমটি কিছুক্ষণ লালা তাদের দলে আমাদের কেউ গেছস অন্তত আজো তা বলা যাবে না
১৬