এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ওয়ালেকুমস্লাম প্রিয় ছাত্রসমাজ ও ছাত্রনেতা বন্ধুরা আমার আপনাদের জন্য আমাদের কর্তব্য আছে— আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের যাতে আর ফেল করতে না হয়, বহিষ্কার হতে না হয় এজন্য—এমন-কী আপনাদের আণ্ডারইস্টিমেটের প্রবণতাও রহিত করা হবে নির্দলীয় আইনী অধ্যাদেশের মাধ্যমে
ওয়ালেকুমস্লাম প্রিয় কৃষক-শ্রমিক-জনতা ভায়েরা আমার আপনারা কাঁদবেন না— আপনারা তো জানেন আমরাই আপনাদের একমাত্র সহায়— বলে রাখা ভাল– আমরা ছাড়া আপনাদের আরো কোন সহায় আছে— আমরা তা মনে করি না।
অতএব ওয়ালেকুমস্লাম বন্ধুরা আমার আপনারা এবার যার তার বাড়ি যান- আপনারা এবার আসুন— ওয়ালেকুমস্লাম— ওয়ালেকুমস্লাম
১৯