বিষয়বস্তুতে চলুন

পাতা:জনপদে ঘোড়ামানুষ - সরকার আজিজ (২০০৯).pdf/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
যুক্তিবিদ্যা

বিষয়টা আসলে বিশেষের অবরোহ— সময় চলে গেলে বিশেষের শৌখিনতা কমে— এরকম অন্তঃকলহ আজীবন বয়ে চলা এক সাধারণ স্রোত- যেখানে সময় অতিক্রমণের বিষয় থাকে সেখানে অতিক্রমণ বলতে বাস্তবতার আরোহকে বোঝায় না আর- ধরা যাক, জনমস্থনকারী আলো ও হাওয়া হতে পারে পরস্পর সহাবস্থানের চিহ্ন— তবে এ চিহ্ন কেবলই গাণিতিক—সুরকলহের কাছে তার শুধু এইটুকু দায় যে, এ বিষয়ে দৃশ্যান্তরে আরো বেশ অবরোহ আছে যেমন:

উৎসব নয়, শোষণের প্রতিটি কণিকা থেকেই বারবার বিপ্লবী হয়েছে মানুষ

২৫