বিষয়বস্তুতে চলুন

পাতা:জনপদে ঘোড়ামানুষ - সরকার আজিজ (২০০৯).pdf/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিড়াল সমাচার-১

অনেক গাল-মন্দ আছে শৈশবে এ সবের গুরুত্ব না থাকলেও দশবাই চণ্ডীর বয়েসে অল্পবিস্তর অস্থিরতা জাগায় বিষয়টা তাত্ত্বিক মানুষের গোপন আবেগ আর নির্বাচিত শৈশবের স্মৃতি এ দু'য়ের বশ্যতায় ঢেঁকিতে পা দেয়ার মতই

যৌবনে বিদ্যালয়ের গুরুত্ব ভাল— এখন তো যৌবন দ্রব্যের দাম বেড়ে যাওয়া সত্যের আশ্রয়ে সংসারযাত্রা নির্বাহ মাত্র— আর জীবতত্ত্বের ধাঁড়ি কুশীলব জানায় ক'টি নৌকায় পা রাখলে উৎপাদন রাজনীতির দিল্লি-কা লাড্ডু পাওয়া যাবে ঢের— তখন যৌবন পরিচিতি হয়ে ওঠে বিড়ালকে ভয়ের মতই