এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিড়াল সমাচার-২
অনেক গাল-মন্দ আছে ব্রাত্যেরও অভিন্ন ভেদ— সামাজিক বিত্ত ও বেসাতিতে গাঁথা কষ্টকে ভুলে থাকা নয় বরং কঠোর দণ্ডাদেশ কাঁধে ভেতরের শুষ্কতাকে আরো জিইয়ে রাখা
ধরা যাক— একজন কবির ভক্ত শ্রোতামণ্ডলী থাকতেই পারে— কবিতা শুনাতে গেলে ভক্ত শ্রোতার যদি হাগু আসে তাহলে কিই-বা করার থাকে কবির
যে বিড়ালের আড়াই পা— আমাদের পালিত সে বিড়াল পঞ্চাশ পেরুলেই থলে থেকে বেরুতে থাকে— বলি কী মাহমুদ ভাই— এইভাবে নত হতে হতে আপনি ও আপনার কবিতার বারোটা বাজিয়ে ছেড়েছেন
আসলে আমাদের বিড়ালেই যত ভয়
২৭